দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একাধিক অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবন। প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
জানা গেছে, সরকার গঠনের ছয় মাসের মাথায় আকার বাড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
ইতোমধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
শপথ নেওয়ার পর বঙ্গভবনের প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার পাশাপাশি আসনে বসবেন। স্বাক্ষর শেষ হলে রাষ্ট্রপতি মাঝের চেয়ারে বসবেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
শপথ অনুষ্ঠান শেষে আবার জাতীয় সংগীত পরিবেশন করা হবে। পরে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানের জন্য তাদের গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বলেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা চলছে।
/অ